ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

বরিশালে কমিউনিটি পুলিশিং কমিটিতে অপরাধীদের আশ্রয়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬৯ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল মহানগর ২২ নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং এর কমিটি নিয়ে পাওয়া গেছে বেশ কিছু অভিযোগ। একটি নির্ভরযোগ্য সূত্রের অভিযোগ এর প্রেক্ষিতে অনুসন্ধানে দেখা গিয়েছে স্থানীয় মাদক কারবারি, ভূমিদস্যুতায় লিপ্ত, অস্রবাজ, সন্ত্রাসীদের নিয়ে চলছে এই ওয়ার্ডের কমিউনিটিপুলিশিং এর কার্যক্রম। এ ছাড়াও বিতর্কিত ও রাজনৈতিক দলের বহিস্কৃত লোকজনেরও ঠাই মিলেছে এ কমিটিতে।

জানা গেছে বরিশালের চিন্হিত মাদক কারবারি ও সন্ত্রাসী বেশ কিছু লোক প্রায় বিশজন কমিটির ছত্রছায়ায় তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিবলী, দপ্তর সম্পাদক মঞ্জু, প্রচার সম্পাদক বাবু, কোষাধ্যক্ষ শানু ও রাজনৈতিক দলের বহিস্কৃত নেত্রী সাবিনা ইয়াসমিন সুমা র বিতর্কিত ইতিহাস রয়েছে। এছাড়াও উল্লেখিত বহিস্কৃত নেত্রী সুমা বাদে সকলেরই ফৌজদারী অপরাধের মামলা ও মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। আবার অনেকেরই সামাজিকভাবে কোন গ্রহনযোগ্য তা নাই এমন লোকও কম নয়।

এ বিষয়ে কোন মন্তব্য জানতে মুঠোফোনে ফোন দিলে সভাপতি প্রফেসর সাইদুল ইসলামের ফোন বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য যে, বরিশালে কমিউনিটি পুলিশিং কমিটির সাথে সম্পৃক্ত অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ অনৈতিক কার্যকলাপ করার অভিযোগ উঠেছে সম্প্রতি । কমিউনিটি পুলিশিং কমিটির অনেক নেতাদের সন্তানদের বিরুদ্ধেও রয়েছে মাদক ব্যবসা কিংবা সেবনসহ নানা অভিযোগ। তবে মাদক নির্মূলসহ সমাজ থেকে অপরাধ কমাতে বরিশালেও কমিউনিটি পুলিশিংয়ের উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে প্রলয় চিসিম বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে প্রতিটি ওয়ার্ডে কমিটি পুনর্গঠনসহ বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে মেট্রোপলিটন পুলিশ।সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, কমিউনিটি পুলিশিংয়ের বিষয়টি সরাসরি পুলিশ কমিশনার নিজেই নজরদারী করছেন। মেট্রোপলিটন পুলিশ চাচ্ছে সমাজের গ্রহনযোগ্য ব্যক্তিরা কমিউনিটি পুলিশিং সদস্য হোক। যাদের বিরুদ্ধে কোনো অপরাধ কিংবা মাদেকর অভিযোগ নেই।কোনো রাজনৈতিক দলের পদে নেই কিংবা জনপ্রতিনিধিও নয় এমন ব্যক্তিদের হাতে কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্ব দিতে চায় মেট্রোপলিটন পুলিশ। সম্প্রতি বন্দর থানা এলাকায় এক ইউপি সদস্যকে কমিউনিটি পুলিশিং কমিটির নেতা করায় ওই থানার ওসিকে এক হাত নিয়েছেন পুলিশ কমিশনার।

কমিউনিটি পুলিশিং কমিটির মধ্যে যারা বিতর্কিত যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে তাদের সম্পর্কে মেট্রোপলিটন পুলিশ খোঁজখবর নিচ্ছে। বিতর্কিতদের বাদ দিয়েই প্রতিটি ওয়ার্ডে কমিটি পুনর্গঠন হবে বলে জানান উপ-কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইঞা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে কমিউনিটি পুলিশিং কমিটিতে অপরাধীদের আশ্রয়!

আপডেট সময় : ১০:৪৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯