ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাড়ির পাশ দিয়ে প্রেমিকের লাশ নিয়ে যাওয়া দেখে প্রেমিকার আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ২২০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি সাতক্ষীরা

ভালোবেসে একসঙ্গে ঘর বাঁধা না হলেও একসঙ্গে সৎকার হলো সাতক্ষীরার এক প্রেমিক যুগলের। বুধবার বিকেলে নিজ নিজ এলাকার শশ্মানে তাদের সৎকার করা হয়।

প্রেমিক তরুণ মিলন ঢালী (১৭) সাতক্ষীরা সদরের ধূলিহর ইউনিয়নের রুদ্রপুর গ্রামের নির্মল ঢালীর ছেলে। প্রেমিকা বৈশাখী সরকার (১৫) তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিণখোলা গ্রামের নিমাই সরকারের মেয়ে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটি লাগানোর সময় খুঁটির নিচে চাপা পড়ে মারা যায় মিলন ঢালী। অন্যদিকে, প্রেমিক মিলন ঢালীর লাশ বাড়ির পাশ দিয়ে নিয়ে যাওয়ার খবর জেনে ওই রাতে ঘরের মধ্যে ফ্যানে ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিকা বৈশাখী সরকার।

নিহত মিলন ঢালীর চাচাতো ভাই সুকুমার ঢালী জানান, মিলন স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করতো। পারিবারিক অবস্থা ভালো না হওয়ায় বাগেরহাটের ফরিকহাট এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি লাগানোর কাজ করতো। মঙ্গলবার সেখানেই মারা গেছে মিলন। বুধবার বিকেলে তার সৎকার করা হয়েছে।

অপরদিকে, তালার খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাজীব হোসেন রাজু জাগো নিউজকে জানান, মিলন ঢালী ও বৈশাখীর মধ্যে কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। উভয় পরিবারের সকলেই বিষয়টি জানে। পারিবারিকভাবে তাদের সিদ্ধান্ত ছিল, মেয়েটি এসএসসি পাস করার পর তাদের মধ্যে বিয়ে দেবে। ছেলেটি পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে মারা যাওয়ার পর মঙ্গলবার রাতে মেয়েটির বাড়ির পাশ দিয়ে তার মরদেহটি নিয়ে যায়। ঘটনাটি জানার পর মেয়েটি বিমর্ষ হয়ে যায়। রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যায়।

চেয়ারম্যান আরও জানায়, রাতের কোনো এক সময় একটি চিরকুট লিখে ঘরের মধ্যে ফাঁস দেয় সে। সকালে ঘরের দরজা না খুললে বাড়ির লোকজন দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখে বৈশাখীকে। চিরকুটে মেয়েটি লিখেছে, আমি অনেক ভালো মা-বাবা পেয়েছিলাম। কিন্তু তাদের সঙ্গে থাকা হলো না। সরি। আমাকে মাফ করে দিও। আমার মা-বাবাকে সবাই দেখে রেখো। আমার মনটা আগেই মরে গেছে, এখন আমিও চলে যাচ্ছি।

তালা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বলেন, প্রেমিককে হারিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছে বৈশাখী নামের মেয়েটি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিকেলে সৎকার হয়েছে মেয়েটির। প্রেমিক মিলনের জন্য আত্মহত্যা করেছে সে। একটি চিরকুটও লিখে গেছে।

অপরদিকে, সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় মারা গেছে মিলন ঢালী। বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাড়ির পাশ দিয়ে প্রেমিকের লাশ নিয়ে যাওয়া দেখে প্রেমিকার আত্মহত্যা

আপডেট সময় : ১০:০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯