ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ফকিরাপুলে যুবলীগের ক্যাসিনোতে আটক ১৪২ জনকে কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ২৫২ বার পড়া হয়েছে

অপরাধ প্রতিবেদকঃ 
রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেনস ক্লাব নামে একটি ক্যাসিনোতে অভিযান চালিয়ে নারীসহ ১৪২ জনকে আটক করেছে র‌্যাব। তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরের পর ক্লাবটিতে অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ টাকা ও জোয়া খেলার সামগ্রী জব্দ করা হয় বলে জানা গেছে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম সাংবাদিকদের বলেন, জুয়া চলছে এমন গোপন খবরের ভিত্তিতে ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অভিযান চালানো হয়।

ইয়ংমেনস ক্লাব থেকে ১৪২ জনকে আটক করা হয়েছে জানিয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, আমরা ক্লাবটিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছি। ক্লাবের ভেতর থেকে নগদ ২৪ লাখ ২৯ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া আটকদের ৬ মাস থেকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ক্যাসিনোর আড়ালে ক্লাবটিতে মাদক ব্যবসা চলত বলে জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার।

অভিযোগ রয়েছে, যুবলীগের নেতৃত্বে থাকা কয়েকজন শীর্ষ নেতার তত্ত্বাবধানে এই ক্লাবটিতে বানানো ক্যাসিনোতে নিয়মিত জুয়ার আসর বসে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।

রাজধানীর গুলশানে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হওয়া যুবলীগ নেতা খালেদ মাহমুদও এই ক্লাবে জুয়া পরিচালনাকারীদের অন্যতম বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফকিরাপুলে যুবলীগের ক্যাসিনোতে আটক ১৪২ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯