ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক Logo জিয়া শিশুকিশোর মেলার কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক হলেন হাফিজুর রহমান শফিক Logo জিয়া শিশু কিশোর মেলার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা  Logo ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজ ৫০ কোটি টাকার সম্পদের মালিক Logo প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শীর্ষ কর্মকর্তা আতিকুর পাহাড়সমান অভিযোগ নিয়েও বহাল Logo বদলি-বাণিজ্য ঘুষ বাণিজ্যে বেপরোয়া সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন সিন্ডিকেট Logo রাজউকে দুর্নীতিতে আলোচনার শীর্ষে পরিচালক জাকারিয়া: ‘সেফ জন’ দিয়েছে কর্তৃপক্ষ  Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

জামিনে ছাড়া পেয়েই গণপিটুনিতে নিহত গরু চোরের সরদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯ ১৯০ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের ভৈরবে গণপিটুনিতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল উপজেলার মধ্যেরচর গ্রামের কালা গাজীর ছেলে।

স্থানীয়দের দাবি, তিনি এলাকার চিহ্নিত গরু চোরের সরদার। গরু চুরি ছাড়াও তার বিরুদ্ধে ভৈরব থানায় খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে রফিকুল এলাকার বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় এলাকার শত শত ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা তাকে লাঠিপেটাসহ দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের মরদেহ রাস্তার পাশে খাদের পানিতে ফেলে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, রফিকুল ইসলাম এলাকার চিহ্নিত গরু চোরের সরদার। ভৈরবে যত গরু চুরি হতো সবই তার ইঙ্গিতে বা নির্দেশে হতো। অনেক সময় মালিকরা তাকে টাকা দিয়ে চুরি যাওয়া গরু ফিরিয়ে আনতে বাধ্য হতেন। গত ২৭ জুলাই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে চালান দেয়। ২৩ দিন জেলে থাকার পর গতকাল সোমবার তিনি জামিনে মুক্ত হয়ে বাড়িতে আসেন। তার জামিনের খবর পেয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকশ ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা তাকে লাঠিপেটা ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এলাকার কৃষক রমিজ মিয়া জানান, এই অঞ্চলের মানুষ রফিকের ভয়ে রাত জেগে গরু পাহারা দিত। তিনি ছিলেন গরু চোরদের সরদার। এলাকাসহ আশেপাশের উপজেলা ও হাওর অঞ্চলের শত শত গরু চুরি করে তিনি লাখ লাখ টাকার মালিক হয়েছেন।

মানিক মিয়া নামের এক ব্যক্তি জানান, রফিকের ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করার সাহস পেত না। তার যন্ত্রণা সহ্য করতে না পেরে আজ উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে হত্যা করে। সে নিহত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তার মৃত্যুতে এলাকাবাসী হাঁফ ছেড়ে বেঁচেছে।

তবে নিহত রফিকের বড় ভাই মো. ফেরদৌস বলেন, আমার ছোট ভাই এক সময় খারাপ থাকলেও সে ইদানিং গরু চুরির সঙ্গে জড়িত ছিল না। অন্যরা গরু চুরি করে তার নামে বদনাম করত। গতকাল সে জেল থেকে বাড়ি এসে আমাকে বলেছিল- আমি আর গরু চুরিসহ কোনো ধরনের অপরাধ করব না। এর মধ্যেই এলাকার লাল মিয়া, গোলাপ মিয়া, ফারুক, হাজি লতিফ, শফিক, আলামিনসহ প্রতিপক্ষের লোকজন এলাকাবাসীকে উত্তেজিত করে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করব।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, গত ২৪ দিন আগে পুলিশ রফিককে গ্রেফতার করে জেলে পাঠায়। তার বিরুদ্ধে ভৈরব থানায় খুন, মাদকসহ একাধিক গরু চুরির মামলা আছে। তিনি এলাকার চিহ্নিত গরু চোরের সরদার। এলাকাবাসী ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে আজ তাকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তার পরিবারের কেউ বাদী হয়ে থানায় মামলা করেনি। তবে এ বিষয়ে তদন্ত করে আইনত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামিনে ছাড়া পেয়েই গণপিটুনিতে নিহত গরু চোরের সরদার

আপডেট সময় : ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯