ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯ ১৭৩ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শফিক : পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরছে মানুষ। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফলে ব্যস্ত রাজধানী ঢাকা ক্রমেই ফাঁকা হচ্ছে।

শুক্রবার (৯ আগস্ট) সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব সড়কগুলো স্বাভাবিক সময়ের চেয়ে অনেক ফাঁকা। অন্য সময় ছুটির দিনেও রাস্তাঘাটে হাজার হাজার মানুষের ভিড় থাকলেও আজ সেই ভিড় নেই। রাজধানীতে প্রতিদিন গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হলেও শুক্রবারের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা।

বিভিন্ন স্টপেজে বাসের হেল্পাররা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী তুলছিলেন। অধিকাংশ বাসের সিট ছিল ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ভিআইপি সড়কে রিকশা চলাচল করতে দেখা যায়। প্রায় প্রতিটি রাস্তা ফাঁকা থাকায় প্যাডেল ও ব্যাটারি চালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেট কারও ছোট বড় বাস দ্রুত গতিতে গন্তব্যে ছুটছিল।

গুলশান-১, ২ ও বনানীর সড়কগুলো একেবারেই ফাঁকা দেখা যায়। রাস্তার পাশের দোকানপাটগুলো বন্ধ দেখা যায়।

ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে কেউ বাস, ট্রেন আবার কেউবা লঞ্চ টার্মিনালের দিকে ছুটছেন। অন্যসময় ছুটির দিনে সড়কগুলোতে হাজারো মানুষের ভিড় থাকলেও আজ নেই সেই চিরচেনা ভিড়।

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট, মিরপুর, মহাখালী, শাহবাগ, নিউমার্কেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন বাস স্টপেজে বাসের হেল্পারদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যাত্রী তুলতে দেখা যায়। অধিকাংশ বাসের সিট ছিল ফাঁকা। রাস্তাঘাট ফাঁকা থাকায় ভিআইপি সড়কে রিকশা চলাচল করতে দেখা যায়।

মিরপুর থেকে মতিঝিলগামী বিটিসিএল পরিবহনের (১৫ নম্বর) যাত্রী আবদুল মতিন বলেন, অন্যদিন শুক্রবারও খুব ভিড় লেগে থাকে। কিন্তু আজ বাসের সিট ফাঁকা। তাই আমাদের মতো সাধারণ যাত্রীদের চলাচলে খুব সুবিধা হচ্ছে।

গুলিস্তান- গাবতলী রুটের মৈত্রী সিটি সার্ভিস বাসের হেল্পার সুমন জানান, বৃহস্পতিবার থেকেই বাসের যাত্রী কমতে শুরু করেছে। আগে গুলিস্তান থেকে শাহবাগ পর্যন্ত আসতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা লাগলেও রাস্তা ফাঁকা থাকায় আজ ৫ মিনিটেরও কম সময়ে শাহবাগ পৌঁছেছে।

ডেমরা সানারপাড়ের বাসিন্দা নাসিমুল হাসান নামের এক বাস যাত্রী জানান, মোহাম্মদপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান পৌঁছাতে প্রতিদিন তাকে যুদ্ধ করে বাসে উঠতে হয়। কিন্তু আজ বাসে যাত্রী সংখ্যা খুবই কম। তাই এক সিটে বসে আরাম করে গন্তব্যে যাচ্ছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঘরে ফিরছে মানুষ, ফাঁকা হতে শুরু করেছে ঢাকা

আপডেট সময় : ০৪:৫৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০১৯