ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নিখোঁজ সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্কঃ সাংবাদিক মুশফিককে সুনামগঞ্জে উদ্ধার বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মুশফিকুর রহমানকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকার একটি মসজিদের সামনে থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।

গত শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন মুশফিক।

সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মসজিদের সামনে মুশফিককে পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন মসজিদের ইমাম। স্থানীয়রা পকেটে পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় নিশ্চিত হয়। পরে থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এসআই জিন্নাতুল আরো জানান, কে বা কারা মুশফিকুরকে ওই মসজিদের সামনে ফেলে যায়। তখন তার হুঁশ ছিল। তিনি মসজিদের লোকজনকে বলেন যে, তিনি খুবই ক্লান্ত। এ সময় তাঁকে খাবার দেওয়া হয়। সেখান থেকে মোবাইল ফোনে বাড়িতেও কথা বলেছেন তিনি। তার শরীরের পোশাক ছেঁড়া দেখা গেছে। মারধর করার আলামতও রয়েছে শরীরে। সেখান থেকে পুলিশ তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

গত শনিবার সন্ধ্যায় ঢাকার গুলশানে মামার সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার পর থেকে মুশফিকের খোঁজ মিলছিল না বলে অভিযোগ করে তার পরিবার। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৯৪) করেন মুশফিকুরের মামা এজাবুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজ সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

আপডেট সময় : ০৯:১৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯