ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে

কূটনৈতিক প্রতিবেদক; 
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য।

শনিবার ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

এতে বাংলাদেশ ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়, ‘বাংলাদেশে সারাবছরই ডেঙ্গু জ্বরের মতো মশাবাহিত রোগ দেখা দেয়। এই মুহূর্তে বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে ভ্রমণের সময় মশার কামড় এড়িয়ে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের নির্দেশনা দেয়া হলো।’

ব্রিটিশ ফরেন অফিস থেকে বিশ্বজুড়ে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সবসময় ভ্রমণ সংক্রান্ত উপদেশ দেয়া হয়ে থাকে। প্রতিবছর যুক্তরাজ্যের দেড় লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন।

এ কারণে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্কতা দেয়া তাদের নিয়মিত কাজের অংশ।

বাংলাদেশে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি

আপডেট সময় : ১২:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯