ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ডেঙ্গুজ্বরে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরে কালকিনিতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নাদিরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু জ্বরে জেলায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে কালকিনি থেকে মাদারীপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের শওকত আলীর স্ত্রী।

স্বজন ও স্থানীয়রা জানায়, ডেঙ্গু জ্বরের ভাইরাস নিয়ে ৩০ জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন নাদিরা। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২ আগস্ট বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কোনো জায়গা না পেয়ে নাদিরাকে সন্ধ্যায় তার স্বজনরা আবারো কালকিনি হাসপাতালে ফেরত নিয়ে আসেন। এক পর্যায়ে চিকিৎসরা তাকে রাতে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন। স্বজনরা রোগীর অবস্থা খারাপ হলে জেলার সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রকিবুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ডেঙ্গু জ্বরে শিবচর উপজেলার ফারুক খান (২২) ও রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার শারমিন আক্তার (২২) মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডেঙ্গুজ্বরে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯