ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

দিনাজপুরে কৃষককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯ ১৯৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বিরামপুরে পাওনা টাকা চাওয়ায় সুলতান আলী (৫৫) নামের এক কৃষকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার দিওড় ইউনিয়নের দুধিয়াগাছি গ্রামে এই ঘটনা ঘটে।

এ সময় নিহতের স্ত্রী সালেহা বেগমও (৪৮) গুরুতর আহত হন। তাকে দিনাজপুর শহরের একটি বেসকরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত সুলতান আলী ওই গ্রামের সদর আলী ছেলে। অভিযুক্ত বেলাল হোসেন একই গ্রামের বুলবুল মাস্টারের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বিরামপুর উপজেলার দুধিয়াগাছি গ্রামের সুলতান আলীর স্ত্রী সালেহা বেগমের কাছে এক হাজার টাকা ধার নেন প্রতিবেশী বেলাল হোসেন। সোমবার সেই টাকা ফেরত চাওয়ায় বেলাল ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ নিয়ে সন্ধ্যায় তাদের মাঝে আবারও বিবাদ সৃর্ষ্টি হলে বেলাল হোসেন, বেলালের ভাই শাকিল হোসেন, বেলালের স্ত্রী বিথী, বোন হাবিবা এবং মা বিউটি বেগম লাঠি নিয়ে সুলতান ও সালেহাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে সুলতান আলী ও সালেহা উভয়ই মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিনাজপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ১টার দিকে সুলতান আলী মারা যান। সালেহা বেগম ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে বাড়ির সকল আসবাবপত্র ভাঙচুর করেছে বলে জানা গেছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, নিহতের স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দিনাজপুরে কৃষককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯