ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

ইস্কোকে বার্সেলোনায় চান রিভালদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮ ৩৭৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের সময়টা তেমন ভালো যাচ্ছে না। লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে হরহামেশাই পরাজয়ের মুখ দেখতে হচ্ছে তাদের। রিয়ালের মাঝমাঠে মদ্রিচের সঙ্গে জুটি বেধে ইস্কো জিতেছেন অসংখ্য ট্রফি। কিন্তু সাবেক কিংবা বর্তমান সবার কাছে যেন অনাগ্রহের পাত্রে পরিণত হচ্ছেন তিনি। তাই গুঞ্জন শোনা যাচ্ছে তার ক্লাব ছাড়া নিয়ে। আর এতেই ঘি ঢেলে দিলেন সাবেক বার্সেলোনা ফুটবলার রিভালদো। ইস্কোকে বার্সেলোনায় দেখতে চান বলেও মত প্রকাশ করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিএসকেএ মস্কোর বিপক্ষে ০-৩ ব্যবধানে হারার ম্যাচে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে ইস্কোকে। তাই গুঞ্জন রয়েছে মৌসুম শেষেই হয়তো রিয়াল ছাড়তে পারেন তিনি।

ইস্কো রিয়াল মাদ্রিদ ছাড়লে তাকে বার্সেলোনাতেই দেখতে চান সাবেক বর্ষসেরা ব্রাজিলিয়ান ফুটবলার রিভালদো। ১৯৯৭-২০০২ সাল পর্যন্ত বার্সায় খেলা এই তারকা ফুটবলার বিটফেয়ার পত্রিকায় বলেন, ‘যদি আমাকে তার ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আমি ইস্কোকে অবশ্যই বার্সায় দেখতে চাই। সে অসাধারণ একজন খেলোয়াড়। আমি আশা করছি সে এবং বার্সেলোনা দুজনই এই ব্যাপারে একমত হবেন।’

তবে ইস্কোকে বার্সেলোনায় চাইলেও দুই শত্রুভাবাপন্ন দলের একে অপরের সঙ্গে খেলোয়াড় আদান-প্রদান বর্তমান সময়ে প্রায় অসম্ভবই বলা চলে। রিভালদোও সেটা মানেন। ‘এটি জটিল একটা প্রস্তাব। দুই রাইভাল দল একের অপরের সঙ্গে খেলোয়াড় আদান-প্রদান করছে এমনটা ঘটার সম্ভাবনা প্রায় অসম্ভব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইস্কোকে বার্সেলোনায় চান রিভালদো

আপডেট সময় : ০১:২৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮