ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

নারীকে গণপিটুনি : ৪শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯ ১৯১ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা); 
সাভারের হেমায়েতপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাত এক নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা প্রায় ৪০০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।

শনিবার (২০ জুলাই) রাতে সাভার মডেল থানায় মামলাটি করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।

মামলায় বলা হয়েছে, অতর্কিতভাবে উৎসুক জনতাসহ অনেকে অজ্ঞাত ওই নারীকে গণপিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আনুমানিক ৪০০ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি জড়িত রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হওয়ার ঘটনায় অজ্ঞাত পরিচয় প্রায় ৪০০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতের গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সম্প্রতি একটি চক্র গুজব সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির চেষ্টা করছে। তাই গুজবে কান না দিয়ে এ ধরনের কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানায় অবহিত করার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, গত শনিবার দুপুরে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া এলাকায় একটি শিশুকে বিস্কুট খাওয়ানোর চেষ্টা করছিলেন এক নারী। এ সময় এলাকাবাসী ছেলেধরা গুজবে ওই নারীকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারীকে গণপিটুনি : ৪শ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯