ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ২২৮ বার পড়া হয়েছে

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মোতালেব শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই প্রতিবন্ধী কিশোরীর বাবার করা মামলায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, মোতালেব শিকদার প্রায় সময়েই প্রতিবেশী ওই কিশোরীর ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলতো এবং সুযোগ পেলেই তাকে ধর্ষণ করতো। গত ১৫ এপ্রিল দুপুরেও মোতালেব শিকদার ওই কিশোরীর ঘরে যায়। ওই সময় কিশোরীর বাবা বাড়িতে ছিলেন না, আর মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন।

এ সুযোগে মোতালেব ওই কিশোরীকে পাশেই তার একটি পরিত্যক্ত দোকান ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর মা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে মেয়েকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলে। এ সময় তাকে দেখেই ধর্ষক মোতালেব দৌড়ে পালিয়ে যায়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, গ্রেফতার মোতালেব শিকদারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

আপডেট সময় : ১২:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯