ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ Logo জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সালাম

চাঁদাবাজির অভিযোগে বরিশালের ৩ পুলিশ জেলহাজতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯ ১৭৬ বার পড়া হয়েছে

বরিশাল ব্যুরোঃ 
বরিশালে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ৬ জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন দ্বিতীয় আমলি আদালতের বিচারক আনিচুর রহমান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন- বরিশাল জেলা পুলিশের কনস্টেবল বেল্লাল হোসেন, ও ইলিয়াস, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) বিশেষ শাখার কনস্টেবল আনিচুর রহমান মৃধা এবং তাদের সহযোগী সুজন চন্দ্র শীল, শিরিনা সুলতানা ও সুবর্ণা আক্তার।

আদালত সূত্র জানায়, আসামিরা দীর্ঘ দিন ধরে নিজেদের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে এবং চাঁদাবাজি করে আসছে।

সোমবার রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের মুক্তিযোদ্ধা পার্ক, আমতলার পানির ট্যাঙ্কির মোড় ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে প্রতরণা ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ কনস্টেবলসহ ৬ জনকে আটক করা হয়।

এ ঘটনায় পটুয়াখালীর বাউফল সমাজসেবা অধিদফতরে কর্মরত সবুজ মোল্লা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ডিবির পরিদর্শক উজ্জল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাঁদাবাজির অভিযোগে বরিশালের ৩ পুলিশ জেলহাজতে

আপডেট সময় : ১২:০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯