ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘আমি আমার ছেলের মাথা চাই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি;
মাগুরার মহম্মদপুরে ইমন হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ গ্রেফতার করতে পারিনি কোনো আসামিকে। এমনকি উদ্ধার করতে পারেনি তার মাথা।

এদিকে আসামি গ্রেফতার এবং মাথা উদ্ধার করতে না পারার কারণে ইমনের পরিবার এবং এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ইমন মাগুরা সদর উপজেলার চাঁনপুর এলাকার ইসলাম মোল্যার ছেলে। তিনি মাগুরা টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন।

এ ঘটনায় মহম্মদপুর থানায় ইমনের বাবা মো. ইসলাম মোল্যা বাদী হয়ে হুমায়ন এবং অনিক নামের দুইজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ইমনের বাবা ইসলাম মোল্যা অভিযোগ করে বলেন, ‘ইমনের দুই বন্ধু হুমায়ন এবং অনিক তাকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি এবং তার মাথাটাও উদ্ধার করতে পারেনি পুলিশ। আমি আমার ছেলের মাথা চাই। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের পাড়ুয়ারকুল গ্রামের আশ্রমের রাস্তার পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মাথাবিহীন লাশ দাফনের পর ইসলাম মোল্যা মহম্মদপুর থানায় এসে পরিচয় শনাক্ত করে। মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, মামলাটি মাগুরা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা গোয়েন্দা পুলিশের ওসি মো. নাসির উদ্দিন বলেন, এখনো কোনো আসামি গ্রেফতার এবং তার মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে আসামি গ্রেফতার এবং মাথা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘আমি আমার ছেলের মাথা চাই’

আপডেট সময় : ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯