ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দালাল ধরতে ডিসিদের সাহায্য চাইলেন মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দালালদের ধরার জন্য জেলা প্রশাসকদের সাহায্য চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। পাঁচ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত আলোচনা শেষে ইমরান আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘আমি কোনো নির্দেশনা দিইনি। সাহায্য চেয়েছি। তাঁরা যেন দালালদের ধরেন। দালালরা গরিব মানুষদের লুটেপুটে দেড় লাখ থেকে ৭ লাখ টাকা নেয়। এভাবে টাকা দেওয়ায় প্রবাসী কর্মীরা টাকা ওঠাতে অবৈধভাবে বিদেশে থেকে যান। এটা দেশের জন্যও খারাপ। তাই গরিব মানুষেরা যেন নিরাপদে বিদেশে যেতে পারেন সে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

মন্ত্রী জানান, বিদেশগামীদের নিবন্ধনের ব্যবস্থা করার কাজে তারা হাত দিয়েছেন।

অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধের ওপরে গুরুত্বারোপ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেছেন, যারা এভাবে অবৈধভাবে নিয়ে যাবে তাদের ধরতে পারলে ছাড়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দালাল ধরতে ডিসিদের সাহায্য চাইলেন মন্ত্রী

আপডেট সময় : ০৪:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯