ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুর গলকাটা গুজবে চাঁদপুরে এক ব্যক্তিকে গণপিটুনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯ ২১৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি চাঁদপুর;
পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবে গলা কাটা, বস্তাওয়ালা কিংবা ছেলেধরা ভেবে মনু মিয়াকে (৪০) বেধরক মারধর করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার মনু মিয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম দুলু মিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মনু মিয়া মানসিক ভারসাম্যহীন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাউসার জানায়, চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ইচলী কলোনি এলাকায় একজন ব্যক্তি ভিক্ষা করার জন্য প্রবেশ করে। পরে স্থানীয় কয়েকজন তাকে ছেলেধরা ভেবে মারধর করতে করতে চাঁদপুর-রায়পুর সড়ক সংলগ্ন কাদির গাজী মার্কেটের কাছে নিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।

তিনি জানান, লোকজন যেভাবে তাকে মারধর শুরু করেছিল আরেকটু দেরি হলে মারা যাওয়ার আশঙ্কা ছিল।

চাঁদপুর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক দিলিপ কুমার জানান, সকালে গাছতলা এলাকা থেকে ৯৯৯ তে ফোন করে ছেলে ধরা আটক করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। পরে আমরা গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তার বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে চাঁদপুর জেলার একাধিকস্থানে এ ধরনের ঘটনায় চাঁদপুর পুলিশ মিডিয়া সেলে একটি বিবৃতি দিয়েছেন পুলিশ সুপার জিহাদুল কবির। বিবৃতিতে তিনি বলেন, কতিপয় স্বার্থন্বেষী মহল পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে মর্মে বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছেন। এ ধারাবাাহিকতায় চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ভিক্ষুক, প্রতিবন্ধী কিংবা ভবঘুরে নারী পুরুষদের আটক করে গণপিটুনি দেয়া হচ্ছে। প্রতিটি ঘটনা চাঁদপুর পুলিশ বিভাগের নজরে এসেছে। যারা এর পেছনে আছে তাদের অবশ্যই আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেফতারও হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। গুজব ছড়ানোর পেছনে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদ্মা সেতুর গলকাটা গুজবে চাঁদপুরে এক ব্যক্তিকে গণপিটুনি

আপডেট সময় : ০৭:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯