ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

৩ ইউএনওর মোবাইল হ্যাক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯ ২৯৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি; 
গাইবান্ধার সদর, সাদুল্যাপুর, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর হ্যাক করেছে প্রতারক চক্র। সোমবার (৮ জুলাই) দুপুর থেকে এসব নম্বরগুলো ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে চক্রটি।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ বলেন, ‘রোববার দুপুর থেকে হঠাৎ সরকারি ব্যবহ্নত মোবাইল নম্বরটি (০১৭৬২৬৯৫০৭৪) ক্লোন (হ্যাক) করার ঘটনা ঘটে। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিদের কাছে সরকারি বরাদ্দ দেয়াসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা দাবি করে। তবে প্রতারক চক্রের ফাঁদে পড়ে শিক্ষক সমিতির এক নেতা ৭ হাজার টাকা বিকাশে পাঠিয়ে প্রতারিত হয়েছেন।’

এছাড়াও গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়ের ব্যবহৃত সরকারি নম্বরটি (০১৭৬২৬৯৫০৭১) এবং সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষের সরকারি নম্বরটি (০১৭৬২৬৯৫০৭৬) ক্লোন হ্যাক হয়েছে। দ্রুত ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সচেতনমূলক পোস্ট দেয়ায় সদর ও সাঘাটা উপজেলার কেউ প্রতারণার স্বীকার হয়নি।

এ বিষয়ে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নম্বর ক্লোন ও বিকাশে টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩ ইউএনওর মোবাইল হ্যাক!

আপডেট সময় : ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০১৯