ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মূল্যবোধভিত্তিক পেশাদারিত্বই প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার-ভিডিপি মহাপরিচালক Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর

মাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে ধর্ষককে খুন করলো ছেলে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ৩৭৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
চাঞ্চল্যকর সাকিব (২১) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও মূল ২ আসামি বিলকিস আক্তার বানু ও তার ছেলে বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল হক ও ঈশ্বরদী থানার ওসি বাহা উদ্দিন ফারুকীর নেতৃত্বে সোমবার শহরের অরনকোলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের কাছে ও আদালতে তারা সাকিব হত্যার বিষয়টি স্বীকার এবং মূল ঘটনা প্রকাশ করেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আসামিদের দেয়া তথ্যে বেরিয়ে আসে এই তথ্য। জানা গেছে, ঈশ্বরদীর চকনারিচা বাগবাড়িয়া গ্রামের আলমগীরের ছেলে সাকিব। তার কুদৃষ্টি ছিল মামি বিলকিস আক্তার বানুর দিকে।

সে প্রায়ই তার মামিকে কুপ্রস্তাব দিত। ২৫ মে রাতে মামা বাড়িতে না থাকার সুযোগে সাড়ে ১২টার দিকে মামি বিলকিস আকতারকে ডাকে সাকিব। এতে বিলকিস দরজা খুলে দেন।
ভেতরে ঢুকেই সাকিব মামিকে কুপ্রস্তাব দেয়। বিলকিস রাজি না হলে সাকিব শক্তি প্রয়োগ করে। এ সময় দু’জনের ধস্তাধস্তির একপর্যায়ে বিলকিস তার ছেলে বিপ্লবকে ডাকে। মায়ের বিপদ অনুমান করে বিপ্লব আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে মায়ের ঘরে গিয়ে সাকিবকে জাপটে ধরে।

তারা বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে সাকিবকে হত্যা করে স্থানীয় সাখাওয়াতের বাড়ির পাশে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তে পাবনা হাসপাতালের মর্গে পাঠায়। ওইদিনই মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে ধর্ষককে খুন করলো ছেলে!

আপডেট সময় : ১০:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯