ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সাকিব, আমরা দুঃখিত: মাশরাফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯ ২৬৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক;
ভারতের বিপক্ষে হারে সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল বাংলাদেশের। আর পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে শেষটা মলিন হলো টাইগারদের। দুই ম্যাচেই নিসঙ্গ নাবিক ছিলেন সাকিব আল হাসান। একা হাল ধরে এগিয়েছেন। কিন্তু কাউকে সঙ্গী হিসেবে পাননি। তাকে সমর্থন দিতে না পারায় দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ কাপ্তান মাশরাফি বিন মুর্তজা।

টুর্নামেন্টের শেষটা রাঙাতে চেয়েছিলেন লাল-সবুজ জার্সিধারীরা। জয় নিয়ে বিজয়ীর বেশে হাসিমুখে দেশে ফিরতে চেয়েছিলেন তারা। কিন্তু বিধিবাম! পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের বড় হারে লজ্জা নিয়ে ফিরতে হচ্ছে তাদের।

শুক্রবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে প্রথমে ব্যাট করে ৩১৫ রানের বিশাল সংগ্রহ গড়ে পাকিস্তান। অসাধ্যারণ সেঞ্চুরি হাঁকান ইমাম। ৯৬ রানের ধ্রুপদী ইনিংস খেলেন বাবর। জবাবে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাকিব খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফি বলেন, আমি মনে করি; শেষ দুই ম্যাচে অসাধারণ ব্যাট করেছে সাকিব। তবে আমরা তার সঙ্গে জুটি গড়তে পারিনি। উভয় ম্যাচে জয়ের সম্ভাবনা ছিল। আমরা মনে করেছিলাম, তাদের দেয়া লক্ষ্য টপকাতে পারব। দুর্ভাগ্যবশত, আমরা পারিনি। এজন্য আমি সাকিবকে শুধু এটুকুই বলতে চাই, দু:খিত। তোমাকে সঙ্গ দিতে ব্যর্থ আমরা।

তিনি বলেন, আমরা যদি সাকিবকে সমর্থন জোগাতে পারতাম, তা হলে টুর্নামেন্টে ফলাফল ভিন্ন হতে পারতো। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই দুর্দান্ত করেছে সে। ও ছিল অসাধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাকিব, আমরা দুঃখিত: মাশরাফি

আপডেট সময় : ১১:৪৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯