ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ: দুদকের অভিযোগ ও তদন্তে তোলপাড় Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি, কেউ লালন করেছে : হাইকোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯ ২০০ বার পড়া হয়েছে

মোহাম্মদ কালাম হোসাইন :

আমরা বিচার বর্হিভূত হত্যাকাণ্ড পছন্দ করি না। নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ পেছন থেকে লালন পালন করেছে, ক্রিমিনাল বানিয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে নির্দেশ অনুযায়ী আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, রিফাত হত্যার সঙ্গে জড়িত এজাহারভূক্ত এখন পর্যন্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আছেন ৪ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের উপর অতর্কিত হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হয়। পরে গোলাগুলি থেমে গেলে পুলিশ সেখান থেকে নয়ন বন্ডের লাশ সনাক্ত করে।

এর আগে গত ২৭ জুন এই অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়। একইসঙ্গে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য সীমান্তে রেড এলার্ট জারি করার নির্দেশ দেন হাইকোর্ট। ওইদিন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনলে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি, কেউ লালন করেছে : হাইকোর্ট

আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯