ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

জন-দুর্ভোগের প্রকাশিত সংবাদ দেখে দ্রুত ব্যাবস্থা নিলেন মেয়র আতিকুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯ ৪০০ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 

গতকাল সোমবার ডেইলি সান পত্রিকার ১৬ নং পৃষ্ঠায় “The cover of the sewerage line on busy DIT road in the capital’s west Rampura area has collapsed, posing risk of accident” ক্যাপশনে প্রকাশিত ছবির প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলামের দৃষ্টিগোচর হয়।

মেয়র ডিএনসিসির প্রকৌশল বিভাগকে তাৎক্ষণিকভাবে পশ্চিম রামপুরা এলাকার উল্লেখিত বর্জ্য-লাইনটির ঢাকনা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। ডিএনসিসির প্রকৌশল বিভাগ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বর্জ্য-লাইনটির ঢাকনা স্থাপন করে।

তাছাড়া গতকাল দৈনিক যুগান্তর পত্রিকার ১৮নং পৃষ্ঠায় “আনন্দনগর এলাকায় কল্যাণপুর খালের একাংশ ময়লা-আবর্জনায় ভরে গেছে। এতে বৃষ্টি হলে জলাবদ্ধ হয়ে পড়ে এ এলাকা” ক্যাপশনে একটি ছবি ছাপা হয়। মেয়র আতিকুল ইসলাম ছবিটি দেখার সাথে সাথে কল্যাণপুর ‘খ’ খালটি পরিষ্কার করার নির্দেশ দেন। সে অনুযায়ী আজ ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ওয়াসার নিয়ন্ত্রণাধীন খালটি পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করে।

মেয়র বলেন, “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক সেবা সংক্রান্ত প্রকাশিত যে কোনো সংবাদের বিষয়ে ডিএনসিসি স্বল্প সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করছে”। ডিএনসিসির সেবা প্রদানে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে দৃষ্টিগোচরে আনার জন্য মেয়র সকলের কাছে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জন-দুর্ভোগের প্রকাশিত সংবাদ দেখে দ্রুত ব্যাবস্থা নিলেন মেয়র আতিকুল

আপডেট সময় : ০৪:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০১৯