ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য

মুটিয়ে যাওয়ায় বাদ পড়লেন রাধিকা আপ্তে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২২২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক;
বলিউডে প্রথা ভাঙা ছবির তালিকায় ‘ভিকি ডোনার’ অন্যতম। এর মাধ্যমে আয়ুষ্মান খুরানা ও ইয়ামি গৌতমের অভিষেক হয়। তবে ছবিটির জন্য প্রথম পছন্দ ছিলেন রাধিকা আপ্তে।
কিন্তু মুটিয়ে যাওয়ার কারণে পরে বাদ পড়েন তিনি। ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজেই এটা জানিয়েছেন সম্প্রতি।
নেহা ধুপিয়ার আলাপচারিতার অনুষ্ঠানে রাধিকা দাবি করেন, মাত্রাতিরিক্ত ওজনের কারণে ‘ভিকি ডোনার’ (২০১২) থেকে বাদ পড়তে হয় তাকে। এ সময় তার পাশে বসা ছিলেন আয়ুষ্মান। নেহা ধুপিয়ার অনুষ্ঠানের ফাইনাল পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন তারা।
ভারতীয় পত্রিকা মিড ডে’র এক প্রতিবেদনে রাধিকার বরাত দিয়ে বলা হয়েছে, “এক মাসের জন্য বেড়াতে দেশের বাইরে গিয়েছিলাম। তখন প্রচুর বিয়ার আর খাবার খেয়েছি। এ কারণে মুটিয়ে যেতে হয়েছে। ‘ভিকি ডোনার’ টিমকে জানিয়েছিলাম, দেশে ফিরে ওজন কমিয়ে ফেলবো। কিন্তু তারা কোনও অনিশ্চয়তার মধ্যে থাকতে চাননি। তাই বাদ পড়লাম।”
এ ঘটনার পর থেকে ডায়েট সম্পর্কে সচেতন হয়ে ওঠেন রাধিকা। তার কথায়, ‘কাজ হাতছাড়া হয়ে গেলে আমাকে তা প্রভাবিত করে না। কিন্তু ওজন বিষয়টা সত্যি আমাকে পীড়া দেয়।’
আয়ুষ্মান ও রাধিকা গত বছর ‘আন্ধাধুন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন। ২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘প্যাডম্যান’, সাইফ আলি খানের সঙ্গে ‘বাজার’ ও নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিস’ ছবিতে দেখা গেছে তাকে।
রাধিকা আপ্তে কাজের বেলায় বরাবরই চেনা ছকের বাইরে হাঁটেন। নিজের অভিনীত চরিত্রগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাধারণ মেয়েদের ফুটিয়ে তুলেছি পর্দায়। এ ধরনের চরিত্র আমাদের চারপাশে আছে। যারা মূলধারার সিনেমার মতো নাচ-গান নিয়ে পড়ে থাকে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মুটিয়ে যাওয়ায় বাদ পড়লেন রাধিকা আপ্তে!

আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯