ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আজ থেকে গ্যাসের দাম কমছে ভারতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯ ২৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;
জুলাইয়ের শুরুতেই সুসংবাদ দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারা বলছে, আজ সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কমছে সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা। এর ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা।

রোববার (৩০ জুন) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

রাষ্ট্র পরিচালিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজির দামে ভর্তুকি দেয় সরকার। ফলে সেই গ্যাসের দাম কমে হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে দেয়া হবে এবং সেই টাকা ভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

১ জুন থেকে ৩.৬৫ হারে বৃদ্ধি পায় এলপিজির দাম। তার ঠিক এক মাস পরই এল এলপিজির দাম কমার ঘোষণা।

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। এলপিজির দাম বাড়ার ঘটনাকে ইস্যু করে চাঙা হয়ে ওঠে বিরোধীরা। এমনকি রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভের হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বছরে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় ভারত সরকার। এর অতিরিক্ত হলে বাজারদর অনুযায়ী সিলিন্ডার কিনতে হয় ভোক্তাকে। বিদেশি মুদ্রা বিনিময় এবং বাজার অনুযায়ী, ভর্তুকির পরিমাণ ওঠানামা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আজ থেকে গ্যাসের দাম কমছে ভারতে

আপডেট সময় : ০৯:১৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯