ঢাকা ০৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধান প্রকৌশলীর বদলির আদেশ অমান্য, ঢাকাতেই বহাল ফ্যাসিস্টের দোসর উপসহকারী আব্দুল্লাহ-আল-মামুন Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা

যশোর সীমান্তে ৮ কোটি টাকার পণ্যসহ গ্রেফতার ২৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে

উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর):
যশোর সীমান্তে এক মাসে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকার পণ্য উদ্ধার ও বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা বলেন, ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যশোর ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ অভিযান এবং নিয়মিত তল্লাশি অভিযান চালিয়ে ৫৯১ বোতল ফেনসিডিল, ৩১৭ বোতল মদ, ২৩ পিস ইয়াবা ও ২৫ কেজি গাঁজা জব্দ করে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য আট লাখ ১০ হাজার টাকা।

এছাড়া চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিস, স্বর্ণের বার, স্যান্ডেল, গরু, চা-পাতা, ইমিটেশেন, কসমেটিকস এবং বিভিন্ন প্রকার অবৈধ মালামালসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য সাত কোটি ৮২ লাখ ৬০ হাজার টাকা। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানান বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

যশোর সীমান্তে ৮ কোটি টাকার পণ্যসহ গ্রেফতার ২৩

আপডেট সময় : ০৯:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯