ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ট্রাম্পের ছেলের মুখে থুতু ছুড়লেন এক নারী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগো শহরে এক রেস্তোরাঁয় নৈশভোজে অংশ নেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। আর সেখানে এরিকের মুখে থুতু দিয়েছেন ওই রেস্তোরাঁর এক নারী কর্মী।

এ ঘটনার পর দিন খাবার পরিবেশনকারী ওই নারীকে ছুটিতে পাঠিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ওই নারী কর্মীর ছুটিতে পাঠিয়ে দেয়া প্রসঙ্গে রেস্তোরাঁ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘তিনি কেন এমন অভব্য আচরণ করেছেন আমাদের বোধগম্য নয়। আমরা এখনও ওই কর্মীর সঙ্গে কথা বলতে পারিনি। তবে এরই মধ্যে রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই নারী কর্মীকে ছুটিতে পাঠিয়েছে।’

কোনো গ্রাহকের সঙ্গেই এমন করা উচিত নয় বলে এ ব্যবস্থা গ্রহণ করেছে রেস্তোরাঁটির মানবসম্পদ বিভাগ।

রয়টার্স জানায়, মঙ্গলবার ট্রাম্প অর্গানাইজেশনের এক ব্যবসাসংক্রান্ত ভোজে শিকাগোর পশ্চিমে অবস্থিত এক অভিজাত রেস্তোরাঁয় নৈশভোজে অংশ নিয়েছিলেন এরিক ট্রাম্প। ওই ভোজেই খাবার পরিবেশন করতে এসে হুট করেই এরিকের মুখে থুতু ছোড়েন রেস্তোরাঁর ওই নারী কর্মী।

এমন ঘটনায় ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি না হলেও এরিক ট্রাম্প বলেছেন, যে এ ধরনের আচরণ করেন, তিনি মানসিক সমস্যায় আক্রান্ত তা বোঝাই যাচ্ছে।

এদিকে ট্রাম্প অর্গানাইজেশনের বরাত দিয়ে শিকাগো ট্রিবিউন জানিয়েছে, রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই নারীকে প্রথম কারাগারে পাঠালেও এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করায় ওই নারীকে পরে ছুটিতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে শিকাগো পুলিশপ্রধান এক টুইটবার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনা পর্যালোচনা করে দেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাম্পের ছেলের মুখে থুতু ছুড়লেন এক নারী!

আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯