ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

১০৩ টাকায় চাকরি দিয়ে কথা রেখেছেন চাঁদপুরের এসপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ ২৮৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি  চাঁদপুর:

১০৩ টাকায় ১১৫ জনকে কনস্টেবল পদে চাকরি দিয়ে কথা রাখলেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির। স্বচ্ছভাবে কনস্টেবল পদে চাকরি পেয়ে মহাখুশী চাঁদপুরবাসী।

বুধবার মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর পুলিশ লাইনের আরও-১।

তিনি জানান, মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে আবেদন করে ১২৩টি পদে মোট ১১৫ জন চাকরি পেয়েছেন। চাঁদপুর জেলায় ১২৩ জন প্রার্থীদের মাঝে সাধারণভাবে পুরুষ ৩৩ জন ও নারী ৬ জন, বিশেষ কোঠায় পুরুষ ২৯ জন ও নারী ৫৫ জনসহ সর্বমোট ১১৫ জন ১২৩ পদে চাকরি পেয়েছেন। এরমধ্যে ৬১ পদে ৫৩ জন নারী আর ৬২ পদে ৬২ জন পুরুষ চাকরি পেয়েছেন।

এর আগে গত ২২ জুন চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে সকাল ৮টা থেকে রাত ১২ পর্যন্ত পুলিশ কনস্টেবল পদে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার প্রথম ধাপ সম্পন্ন হয়। রোববার (২৩ জুন) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ও পরে ২৫ জুন (মঙ্গলবার) লিখিত ফলাফল প্রকাশ করা হয়। অবশেষে বুধবার (২৬ জুন) মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির জানান, কথা দিয়েছিলাম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ১০৩ টাকার বিনিময়ে চাঁদপুর জেলায় কনস্টেবল নিয়োগ করা হবে। করতে পেরেছি কিনা সে বিচারের ভার চাঁদপুরবাসীর নিকট রইল। সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১০৩ টাকায় চাকরি দিয়ে কথা রেখেছেন চাঁদপুরের এসপি

আপডেট সময় : ১২:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯