ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

আরও দু’টি হেলিকপ্টার কিনবে বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ৩১৮ বার পড়া হয়েছে

দুর্গম পাহাড়ী এলাকার বিওপিতে সহায়তা প্রদানের লক্ষ্যে শিগগিরই আরও দু’টি হেলিকপ্টার কিনবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে সোমবার খাগড়াছড়ি সেক্টরের সবচেয়ে দুর্গম ‘উত্তর লক্কাছড়া’ বিওপি এবং ‘কান্তালং’ বিওপি পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এ কথা বলেছেন।

মহাপরিচালক বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রষ্টায় বিজিবির এয়ার উইং অনেকটা স্বয়ং সম্পূর্ণ ইউনিট হিসেবে কাজ করছে।হেলিকপ্টার দু’টি ক্রয় সম্পন্ন হলে পার্বত্য এলাকার দুর্গম বিওপিতে সহায়তা প্রদান করা আরও সহজ হবে এবং বিওপির অপারেশনাল দক্ষতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাপরিচালকের নির্দেশে বিওপিতে যাতায়াতের সুবিধার্থে পায়ে চলার রাস্তা নির্মাণ করা হচ্ছে। এছাড়া ঐ এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিজিবির নিজস্ব অর্থায়নে মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের সাহায্যে বিভিন্ন ধরনের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্র চালানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজিবি মহাপরিচালক বিওপিতে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়কদের বিওপির উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

দুর্গম এ দু’টি বিওপিতে ব্যাটালিয়ন সদর থেকে পায়ে হেঁটে পৌঁছাতে ৪ থেকে ৫ দিন সময় লাগে এবং হেলিকপ্টারযোগে বিওপিতে মাসে ১ থেকে ২ বার রেশন ও তাজা খাবার সরবরাহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আরও দু’টি হেলিকপ্টার কিনবে বিজিবি

আপডেট সময় : ১২:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮