ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ৮ বছরের বালকের!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ২৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

দুষ্টু বুদ্ধিটা মাথায় খেলে ভোজপুরি ছবি দেখে। বাড়ির সবার অলক্ষ্যে ফোন করে ভারতের পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। উড়োফোনের সূত্র ধরে, পুলিশ যখন তার কাছে পৌঁছায়, দেখা যায় অভিযুক্তের বয়স মাত্র আট বছর।

পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দাদার ফোন থেকেই সে বিমানবন্দরে ফোন করেছিল। দাদা তখন ঘুমোচ্ছিলেন। ফলে দাদা তাঁর নাতির কাণ্ড জানতেও পারেননি। বিমানবন্দের নম্বর সে পেল কোথায়, সে তথ্যও জানিয়েছে পুলিশকে।

গুগলে পাটনা এয়ারপোর্ট সার্চ করে, ফোন নম্বর জোগাড় করতে বিশেষ কোনো ঝামেলা হয়নি তার। এরপর সেই নম্বর ধরে বিমানবন্দরে ফোন করে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। এই দুষ্টুবুদ্ধি মাথায় এল কোথা থেকে?

আট বছরের সেই বালকের সরল স্বীকারোক্তি, ভোজপুরী ছবি দেখেই মাথায় দুষ্টুবুদ্ধি খেলে যায়। অভিযুক্ত ওই বালকের নাম অবশ্য পুলিশ গোপন রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ৮ বছরের বালকের!

আপডেট সময় : ০৩:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯