ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ট্রাকের পাটাতনে দেড় শ’ কেজি গাঁজা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ৩৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের পাটাতনের নিচ থেকে দেড় শ’ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- সাইদুল ওরফে সায়দুল ইসলাম (৩৩) ও নুরুল আমিন মুন্না (৩৩)। এ সময় গাঁজা বহনকারী ট্রাকটি ( ঢাকা মেট্রো ট ১৮-৯৩৪১) জব্দ করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানা এলাকার কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশে অভিযান চালায় ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম।

তিনি জানান, অভিযানকালে ফ্লাইওভারের পূর্ব পাশে কুড়াতলী নিউ শাহী স্টিল দোকানের সামনে দাঁড়ানো একটি ট্রাক তল্লাশি করা হয়। এ সময় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা সংগ্রহ করে ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ করত। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাকের পাটাতনে দেড় শ’ কেজি গাঁজা

আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮