ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

নারায়ণগঞ্জে অপরাধের জিরো টলারেন্স ঘোষণা ডিআইজি হাবিবের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯ ৩৮১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি;

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন। ঘরমুখী মানুষের এবার ঈদযাত্রা অবাধ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।

তিনি বলেন, যে কোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি, অভিযোগ পেলে এতে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলেও ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন ঈদকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে ডিআইজি হাবিবুর রহমান এসব কথা বলেন।

ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে ঢাকা সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট উচ্ছেদের নির্দেশ দেন ডিআইজি। এ সময় সড়কের শৃঙ্খলা দেখে ও যানজট না পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ডিআইজি বলেন, জঙ্গি হামলার কোনো আশংকা নেই তবুও সব দিক বিবেচনা করে আমরা শোলাকিয়া ঈদগাহসহ ঢাকা রেঞ্জের প্রতিটি জায়গায় ও প্রতিটি ঈদগাহেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এবার শোলাকিয়া এলাকার প্রতিটি মেস বাড়িতে আগাম তল্লাশি করা হচ্ছে। আগাম গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ও তথ্য নেয়া হয়েছে। পুলিশ যেকোন ব্যবস্থা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, শ্রমিকরা যেন বেতন ভাতা নিয়ে কোনো আন্দোলনে না যায় সে জন্য আমরা রুগ্ন প্রতিষ্ঠানগুলোর তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ছুটির আগেই শ্রমিকদের বেতন ভাতা প্রদান করা হবে এবং আশা করি ঢাকা রেঞ্জে এ নিয়ে কোনো আন্দোলন কিংবা সমস্যার সৃষ্টি হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ, কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাইয়ুম আলী সরদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারায়ণগঞ্জে অপরাধের জিরো টলারেন্স ঘোষণা ডিআইজি হাবিবের

আপডেট সময় : ১০:১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯