ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শপথ নিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ২৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা শপথ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র একরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান।

এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব এসএম গোলাম ফারুক শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী।

গত ৫ মে প্রথমবারের মতো এমসিসিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রায় ২৪২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭০ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন। সরকার গত বছরের ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের ১২তম সিটি করপোরেশনে উন্নীত করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শপথ নিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা

আপডেট সময় : ০৪:৪৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯