ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জুনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯ ৪৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা;
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী জুন মাসে হতে পারে বলে জানিয়েছে পিএসসির একটি সূত্র। ওই পরীক্ষায় ১ হাজার ৩৭৮ পদের বিপরীতে প্রায় ২ লাখ ৩৫ হাজার প্রার্থী আবেদন করেছেন।

পিএসসি সূত্র জানায়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দেওয়ার পর প্রথমবারের মতো সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৮ অক্টোবর শেষ হয়।

পরীক্ষা কবে হবে—এ নিয়ে উৎকণ্ঠায় আছেন প্রার্থীরা। তাঁরা জানান, সাত মাস আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদন নেওয়া হয়েছে। এখনো পরীক্ষার তারিখ ঘোষণা করেনি পিএসসি। তাই শিগগিরই পরীক্ষার তারিখের ঘোষণা চান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহম্মদ সাদিক বলেন, বিভিন্ন বিসিএস ও সিনিয়র স্কেল পরীক্ষা এবং নন–ক্যাডার নিয়োগ নিয়ে ব্যস্ত সময় পার করছে পিএসসি। মাধ্যমিকের শিক্ষক নিয়োগে প্রায় ২ লাখ ৩৫ হাজার প্রার্থী আবেদন করেছেন। বিপরীতে পদ আছে ১ হাজার ৩৭৮। তাঁদের পরীক্ষা আগামী জুনের শেষ দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এই সময়েই পরীক্ষা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বাংলায় ৩৬৫ জন, গণিতে ২০৫ জন, জীববিজ্ঞান ১১৮ জন, ইংরেজিতে ১০৬ জন, ধর্মে ১৭২ জন, সামাজিক বিজ্ঞানে ৮৩ জন, ভৌতবিজ্ঞানে ১০ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন, ভূগোলে ৫৪ জন, চারুকলায় ৯২ জন, শারীরিক শিক্ষায় ৯৩ জন এবং কৃষিশিক্ষায় ৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জুনে

আপডেট সময় : ১১:১৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯