ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

ছিনতাইইয়ের ১০ লাখ টাকাসহ দুই জনকে ধাওয়া করে ধরলো র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ছিনতাইকৃত ১০ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে খিলক্ষেত থানাধীন রাজউক ট্রেড সেন্টারের সামনে থেকে ছিনতাইকালে তাদের হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, খিলক্ষেতে রাজউক ট্রেড সেন্টারের সামনে গাড়ি পার্কিং করে মার্কেটে প্রবেশের সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি শরীফুল কবিরের (৪৫) কাঁধের ব্যাগ ছিনিয়ে নিয়ে বিমানবন্দরের দিকে পালাতে থাকে।

তখন শরীফুল কবিরসহ অন্যরা পেছন থেকে চিৎকার করে ধাওয়া করে। এ সময় মার্কেটের উত্তর পাশে র‌্যাবের একটি টিমকে দেখতে পেয়ে তাদের ছিনতাইয়ের বিষয়টি জানান। র‌্যাব সদস্যরা ধাওয়া করে রায়হান কবির (৩৯) নামে একজনকে আটক করেন। তবে টাকা ভর্তি ব্যাগ নিয়ে অপর ছিনতাইকারী পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে র‌্যাবের হাতে আটক রায়হান কবিরকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে পলাতক অপর আসামির বিষয়ে তথ্য দিতে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে সে জানায়, পলাতক ছিনতাইকারী রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে কেয়ারীবুরুজ ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করে। সেখানে অভিযান চালিয়ে আহমেদ মোস্তফা হাবিব (৩২) নামে ওই ছিনতাইকারীকে আটক ও ১০ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর খিলক্ষেত ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছিনতাইইয়ের ১০ লাখ টাকাসহ দুই জনকে ধাওয়া করে ধরলো র‌্যাব

আপডেট সময় : ১১:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯