ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৩০ মে শপথ নেবেন মোদি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। গতবারের চেয়ে আরও বেশি আসন নিয়েই দ্বিতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন নরেন্দ্র মোদি। শপথ নেওয়ার আগে গুজরাট ও বারাণসী যাবেন মোদি। আগামী ২৮ মে তার বারাণসী যাবার কথা রয়েছে।

৩০ মে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি। এদিকে, নির্বাচনে বড় জয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের প্রধানদের কাছ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি।

অপরদিকে, শুক্রবার মোদির নেতৃত্বে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে। সব কেন্দ্রীয় মন্ত্রীকে ওই বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। শুক্রবারের এই বৈঠকে কেন্দ্রের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে।

লোকসভা নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। মোদি-শাহ জুটি আবার প্রমাণ করেছে, এই মুহূর্তে দেশে কোনও বিরোধী বিকল্প নেই।

এবারের লোকসভা নির্বাচনে ৫৪২ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৪২ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৯১ আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩০ মে শপথ নেবেন মোদি

আপডেট সময় : ০৩:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯