ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

একাদশে ভর্তিতে গড়ে ৪ কলেজে আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ৩৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম দফার কার্যক্রম মধ্যরাতে শেষ হবে। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১৪ লাখ ৪ হাজার ৬৪ শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। এসব শিক্ষার্থী সবমিলে ৬২ লাখ ৩৭ হাজার ৯০২টি প্রতিষ্ঠানে আবেদন করেছে। গড়ে প্রতি শিক্ষার্থী ৪ দশমিক ৪৪টি কলেজের জন্য আবেদন করেছে।

গত ১২ মে দেশের কলেজ ও মাদরাসার জন্য আবেদন নেয়া শুরু হয়। প্রথম দফা আবেদন নেয়া শেষ বৃহস্পতিবার মধ্যরাতে।

এবারও মোট তিন দফা আবেদন নেয়া হচ্ছে। প্রথম দফায় আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ১৯ ও ২০ জুন। ২১ জুনই এদের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে আবেদন নেয়া হবে ২৪ জুন। ফল প্রকাশ করা হবে ২৫ জুন। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। এ বছরও অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাচ্ছে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন পড়েছে। এ জন্য নেয়া হবে ১৫০ টাকা। মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এ জন্য ১২০ টাকা দিতে হবে।

তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। কলেজ পছন্দের করতে এবার প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ না করা পর্যন্ত আবেদন তালিকায় কলেজের পছন্দক্রম রদবদল করতে পারবে। ভর্তির জন্য কলেজ পাওয়ার পর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন (রেজিস্ট্রেশন) করতে হবে। এ জন্য গত বছর ১৮৫ টাকা নেয়া হতো।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ জানান, একাদশের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ভুয়া আবেদনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব আবেদন নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ছুটে আসছেন। তাদের কাছে লিখিতভাবে আবেদন রাখা হচ্ছে। এ পর্যন্ত পাঁচ শতাধিক ভুয়া ভর্তির লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসব ভুয়া আবেদনকারীদের শনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

একাদশে ভর্তিতে গড়ে ৪ কলেজে আবেদন

আপডেট সময় : ১১:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯