ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯ ২৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আগামী ২ বছর বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন জনপ্রিয় এই ক্রিকেট অলরাউন্ডার।

গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এ উপলক্ষে মাশরাফি বিন মুর্তজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও রেফ্রিজারেটর বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ। ওয়ালটনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আমিন খান, উপনির্বাহী পরিচালক ফিরোজ আলম, অতিরিক্ত পরিচালক মিলটন আহমেদ এবং পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুর রহমান পলাশ।

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘ওয়ালটন বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ড। ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিন ধরে তারা কাজ করছে। তাদের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। ওয়ালটনের ব্র্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চেষ্টা করব দেশে-বিদেশে প্রতিষ্ঠানটিকে ইতিবাচকভাবে তুলে ধরতে। ওয়ালটনের জন্য শুভকামনা। সবাই ওয়ালটনের সঙ্গে থাকবেন। বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য সবার কাছে দোয়া চাই।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদা মিটিয়ে ওয়ালটন তাদের উৎপাদিত পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত পণ্য ইউরোপ, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক প্রশংসিত হচ্ছে, যা উন্নত বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও। এবার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে বিশ্বজয়ের লক্ষ্য ওয়ালটনের। ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৫ ব্র্যান্ডের মধ্যে নিজেদের স্থান করে নিতে ওয়ালটন কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

আপডেট সময় : ১১:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০১৯