ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

নির্বাচন করতে পারছেন না বিএনপির আলী আসগর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ৪৩৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহঃ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির প্রার্থী আলী আসগর নির্বাচন করতে পারছেন না। তার মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার সকালে আলী আজগরের করা আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এ বিষয়ে আলী আজগরের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ জানান, নির্বাচন কমিশন আলী আসগরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। এরপর ঋণ খেলাপির অভিযোগ এনে হাইকোর্টে রিট করে ফার্মার্স ব্যাংক।

এ রিটের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর (রোববার) তার মনোনয়নপত্র স্থগিত করেন। এর বিরুদ্ধে আলী আজগর আপিল বিভাগে আবেদন করেন। যা মঙ্গলবার খারিজ হয়ে যায়। ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না।

এর আগে গত ২ ডিসেম্বর আলী আসগরের মনোনয়নপত্র গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। আলী আজগর ঋণ খেলাপি দাবি করে ফার্মার্স ব্যাংক ইসিতে আপিল করে। ৮ ডিসেম্বর ইসি ব্যাংকটির আপিল নামঞ্জুর করে। রিটার্নিং কর্মকর্তা ও ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ফার্মার্স ব্যাংক। এর প্রেক্ষিতে হাইকোর্ট ৯ ডিসেম্বর রুলসহ আদেশ দেন। নির্বাচনে প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করা হয়। এর বিরুদ্ধেই তিনি আপিল বিভাগে আবেদন করেন যা চেম্বার বিচারপতির আদালত হয়ে আজ নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। ফার্মার্স ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল।

এই আসনে বিএনপির প্রার্থী আলী আজগর, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য জুয়েল আরেং ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হুমায়ুন মো. আব্দুল্লাহ আল হাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

হাইকোর্টের দেয়া বিএনপির প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিতের আদেশ আপিল বিভাগ বহাল রাখায় ময়মনসিংহ-১ আসনে বিএনপির কোনো প্রার্থী রইলো না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচন করতে পারছেন না বিএনপির আলী আসগর

আপডেট সময় : ১১:৫৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮