ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা রাব্বানী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯ ২২৩ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক;

এক দরিদ্র কৃষকের ধান কাটতে রীতিমতো কাস্তে হাতে মাঠে নেমেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন তিনি। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগেরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গতকাল ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে এক বিজ্ঞপ্তি দিয়ে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। এরপর প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেয়া নম্বরে আজ ফোন করে নিজের ধান কেটে দেয়ার জন্য সাহায্য চান স্থানীয় এক কৃষক। খবরটি শুনে নেতাকর্মীদের নিয়ে ওই ব্যক্তির ধান কেটে দেন রাব্বানী।

এ সময় তিনি ছাত্রলীগ কর্মীদের সারা দেশের অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এদিকে ধান কাটা শেষে রাব্বানী স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে পাশের একটি টায়ার ফ্যাক্টরিতে যান। এ সময় ফ্যাক্টরিটি পরিবেশ দূষণ করছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে পরিবেশের ক্ষতিকর ফ্যাক্টরিটি বন্ধ করতে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কৃষকের ফোন পেয়ে ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা রাব্বানী

আপডেট সময় : ০৭:১৯:১০ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯