ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। মঙ্গলবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। খবর বিবিসির।

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি জরিপ সংস্থা উইদোদোর জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল।

৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট।

রাজধানী জাকার্তায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৩২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো এই ফলাফলকে চ্যালেঞ্জ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ২০১৪ সালে উইদোদোর কাছে হেরে যাওয়ার পর ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন প্রাবো সুবাইন্তো। তবে সেসময় তিনি আদালতে হেরে যান।

বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয় ১৭ এপ্রিল।

বেসরকারি ফলাফলে আগেই জয়ী ঘোষণা করা হয় উইদোদোকে।সেসময় ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিরোধীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছিল তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো

আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯