ঢাকা ০২:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

তরুণীকে হত্যা করে পেট থেকে বাচ্চা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক |

এক অন্তঃসত্ত্বা তরুণীকে হত্যা করে গর্ভ থেকে শিশু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শিকাগোর এ ঘটনায় পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করেছে।

এনডিটিভি জানায়, চার সপ্তাহ নিখোঁজ থাকার পর গত বুধবার ১৯ বছরের তরুণী মারলেন ওসাও-লোপেজের মৃতদেহের সন্ধান পায় পুলিশ। ঘরের পাশেই একটি আবর্জনার স্তূপে তার লাশ পড়ে ছিল।

কাউন্টি মেডিকেল কর্মকর্তা জানান, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানায়, নবজাতকের লালন-পালনের সব ধরনের সামগ্রী বিনামূল্যে দেওয়ার লোভ দেখিয়ে অজ্ঞাত এক ব্যক্তির বাড়িতে ওই অন্তঃসত্ত্বা তরুণীকে আটকে রাখা হয়েছিল।

এদিকে এ ঘটনায় এক নারী ও তার মেয়ে এবং মেয়ের প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো হত্যাকাণ্ডের কারণ বের করতে পারেনি কাউন্টি কর্তৃপক্ষ।

তবে পুলিশ ধারণা করছে, লোপেজকে হত্যা করে পেট থেকে তার সন্তান ছিনিয়ে নিতে চেয়েছিল ওই নারী। দুই বছর আগে ২৭ বছর বয়সী তার তরুণ ছেলে মারা যায়। সেই শোকে তিনি এমনটা করতে পারেন। এ কাজে তাকে সহায়তা দেয় তার মেয়ে ও মেয়ের প্রেমিক।

এদিকে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তরুণীকে হত্যা করে পেট থেকে বাচ্চা ছিনতাই

আপডেট সময় : ০৩:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯