ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘দুদকের বেধে দেয়া টাকায় নির্বাচন হবে না’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ২৯২ বার পড়া হয়েছে

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান (ছবি : সংগৃহীত)দুর্নীতি দমন কমিশনের বেধে দেওয়া টাকায় কোনও নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘সুনীতির পরিপন্থীই হলো দুর্নীতি। দেশের শিক্ষিত সমাজ দুর্নীতি করে। দেশের কৃষক সমাজ দুর্নীতি করতে যায় না। কারণ, তারা এসব বোঝে না। তিনি বলেন নির্বাচনে অবশ্যই টাকার খেলা হবে, এতে কোনও সন্দেহ নেই। দুর্নীতি দমন কমিশনের বেধে দেওয়া ওই টাকায় কোনও নির্বাচন হবে না। এমনকি প্রার্থীরা ওই টাকায় এলাকায় ঘুরতেই ফুরিয়ে যাবে। এত অল্প টাকায় প্রার্থীদের নির্বাচনি খরচ কুলিয়ে ওঠা কোনওভাবেই সম্ভব না।’
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস-২০১৮ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে রবিবার (৯ ডিসেম্বর)‘নির্বাচনের গর্জন দুর্নীতি বর্জন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গণতন্ত্রের নামে কেউ যেন মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে না পারে। আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কোনও বিকল্প নেই। তবে দুর্নীতিবাজ মন্ত্রী-আমলাদের আমরা আর সংসদে দেখতে চাই না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি মুক্তিযুদ্ধের সেই মানুষগুলোকে কাছে নিন এবং তাদের উপযুক্ত স্থানে বসান, যারা আপনার সবসময় মঙ্গল কামনা করেন।’
তিনি বলেন, ‘দুর্নীতি শুধু সরকারি পর্যায়েই হয় না, এটা সবখানেই হয়। তবে এক্ষেত্রে একটু বেশি হয়। দেশের দুর্নীতি দমন করতে পারলে আমাদের জীবনমান অনেক উপরে উঠে আসবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থার সভাপতি বিচারপতি শিকদার মো. মকবুল হক, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার ব্রি.জে. (অব) সাখাওয়াত হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘দুদকের বেধে দেয়া টাকায় নির্বাচন হবে না’

আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮