ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯ ২৬১ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে দেশে এসে পৌঁছাবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দুই মাস ১০ দিন পর তিনি দেশে ফিরছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে ওবায়দুল কা‌দেরকে‌ অভ্যর্থনা জানা‌বে আওয়ামী লীগ।

ওবায়দুল কা‌দেরের‌ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুবউল আলম হানিফ জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখন পুরোপুরি সুস্থ। তিনি বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী আবারও আগের মতো পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

এর আগে গত ১১ মে সিঙ্গাপুর থেকে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী জানিয়েছিলেন, ১৫ মে বিকালে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন ওবায়দুল কাদের।

তিনি আরও জানিয়েছেন, বর্তমানে ওবায়দুল কাদের অনেকটাই সেরে উঠেছেন। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন।

এ ছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেছিলেন, ওবায়দুল কাদের দেশে এসে আগামী ২৫ মে দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশা প্রকাশ করছি।

উল্লেখ্য, বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের গত ৫ এপ্রিল ছাড়পত্র পান। তিনি হাসপাতালের কাছেই একটি ভাড়া বাসায় থাকছেন।
২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

প্রসঙ্গত গত ৩ মার্চ সকালে বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।

সেখানে এনজিওগ্রাম করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক ধরা পড়ে। সেদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে উপমহাদেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সন্ধ্যায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০১৯