ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

জোট ভাঙবে না, পার্থ ফিরে আসবে : নজরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯ ২৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
২০ দলীয় জোট ভাঙবে না বরং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামীতে এর আকার আরও বাড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান।

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ আবার ২০ দলে ফিরে আসবে আশা প্রকাশ করে তিনি বলেন, তার মান-অভিমান থাকতেই পারে। তবে আশাকরি ভুল-ত্রুটি সংশোধন হয়ে সেটা ঠিক হয়ে যাবে। পার্থ আবার ২০ দলে ফিরবে।
তিনি বলেন, জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এখন থেকে প্রতি মাসে ২০ দলীয় জোটের একটি বৈঠক হবে। এছাড়া জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তি, কৃষকদের ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার প্রতিবাদে জোটগতভাবে কর্মসূচি দেয়া হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট আব্দুর রাকিব ও পিপলস পার্টির সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জোট ভাঙবে না, পার্থ ফিরে আসবে : নজরুল

আপডেট সময় : ১১:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০১৯