ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা Logo থাইল্যান্ডের চিকিৎসা নির্ভরতা কমাতে বাংলাদেশে সেবা সম্প্রসারণে আগ্রহ ব্যাংককের বিএনএইচ হাসপাতালের

উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট ১৮ জুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে

সকালের সংবাদ প্রতিবেদক;
পঞ্চম ধাপে ১৬টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা নির্বাচনের এই ধাপের ভোটের তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারীদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে। মনোনয়নপত্র বাছাই ২৩ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।

এসব উপজেলা হলো— শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।

ইসি সচিবালয় সূত্র জানায়, এর আগে চার ধাপে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচনের ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে ৩০টি উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এসব উপজেলার সব পদের প্রার্থীরাই বিনা ভোটে বিজয়ী হন। এর বাইরে চেয়ারম্যান পদে আরও ৭৭ জন প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ জন উপজেলা চেয়ারম্যান বিনা ভোটে জয়ী হয়েছেন।

নির্বাচনের চতুর্থ ধাপ শেষে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩১৮ জন প্রার্থী জয়ী হন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী ১৩৬ জনের বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

এর বাইরে জাতীয় পার্টি তিনটি ও জাতীয় পার্টি-জেপির প্রার্থী একটি উপজেলায় জয়ী হয়েছে। দলীয় নিবন্ধন না থাকায় দ্বিতীয় ধাপের নির্বাচনে রাঙামাটিতে জনসংহতি সমিতি (জেএসএস) ও জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেন। এই জেলার জুরাছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএস-এর প্রার্থীরা জয় পেয়েছেন। নানিয়ারচর ও বাঘাইছড়িতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন জেএসএস-এমএন লারমার প্রার্থীরা।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়নি দাবি করে বিএনপির নেতৃত্বাধীন জোট জাতীয় ঐক্যফ্রন্ট উপজেলা নির্বাচন বর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপের ভোট ১৮ জুন

আপডেট সময় : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯