ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মসজিদে জুতা রাখা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯ ৩৮১ বার পড়া হয়েছে

মাদারীপুরের রাজৈরে মসজিদে জুতা রাখা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মাদারীপুর পরিবহনের সুপারভাইজার মজিবর বেপারি (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা দিকে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার একটি মসজিদে জুতা রাখা নিয়ে এ ঘটনা ঘটে। নিহত মজিবর ওই এলাকার মৃত নওয়াব আলী বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়: মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকার মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয় আপন মামাত ফুফাত ভাই লিংকন মোল্লা গ্রুপ ও মজিবর বেপারি গ্রুপের মধ্যে। এরই জের ধরে লিংকন মোল্লা গ্রুপের লোকজন মজিবর বেপারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
মজিবর বেপারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীর্ঘদিন যাবৎ লিংকন মোল্লা ও মজিবুর বেপারীর মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে জানা গেছে।
মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার জানান: রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামের লিংকন মোল্লা ও মজিবুর বেপারীর মধ্যে মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে লিংকন মোল্লা গ্রুপের ধারালো অস্ত্রের আঘাতে মজিবুর বেপারী নিহত হয়। এ ঘটনার পর খেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মসজিদে জুতা রাখা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ : নিহত ১

আপডেট সময় : ০৫:২৫:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯