ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রার্থীদের প্রতীক বরাদ্দ আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮ ৫৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৩০ ডিসেম্বর। ভোটে লড়তে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের আজ প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন(ইসি) সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

প্রতীক বরাদ্দের পরেই দেশজুড়ে শুরু হবে প্রচার উৎসব। এ সময় যাতে আচরণ বিধিমালা লঙ্ঘন না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি। পাশাপাশি রয়েছে শতাধিক নির্বাচনী কমিটি। এসব কমিটির কাছে বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

আসন্ন নির্বাচনে লড়তে মোট ২৫৮ আসনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর বাইরে ১৫টি আসনে নৌকা নিয়ে লড়বে জোটের শরিকরা। বাকি ২৭টি আসনে একক প্রার্থী হিসেবে ছাড় দেয়া হয়েছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিকে।

এবার শরিকদের ৬০ থেকে ৭০টি আসনে ছাড় দেয়ার কথা জানিয়েছিল ক্ষমতাশীল দল আওয়ামী লীগ। শেষ পর্যন্ত দেয়া হয়েছে ৪২টি আসন।

এদিকে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৫৯টি দুই জোটের শরিকদের ছেড়ে দিয়ে বাকি ২৪১ আসনে প্রার্থী দিয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি।

অবশ্য শরিকদের মধ্যে কেবল একটি আসনে দলীয় প্রতীক ছাতা নিয়ে ভোটে লড়বেন এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। আর একটি আসনে জামায়াতের প্রার্থী লড়বেন স্বতন্ত্র হিসেবে। বাকি ২৯৮টি আসনে থাকছে ধানের শীষ প্রতীকের প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রার্থীদের প্রতীক বরাদ্দ আজ

আপডেট সময় : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮