ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পাসের হারে শীর্ষে রাজশাহী, জিপিএ-৫-এ ঢাকা বোর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ড।

সোমবার (৬ মে) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার দশ বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে সাধারণ আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ।

ফলের পরিসংখ্যান থেকে জানা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ। ৭০ দশমিক ৮৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে সিলেট বোর্ড।

আট বোর্ডের মধ্যে এবার ঢাকায় পাসের হার ৭৯ দশমিক ৬২, কুমিল্লায় ৮৭ দশমিক ১৬, বরিশালে ৭৭ দশমিক ৪১, যশোর বোর্ডে ৯০ দশমিক ৮৮, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ১১ ও দিনাজপুর বোর্ডে ৮৪ দশমিক ১০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এবারও যথারীতি সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ২৯ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪১ হাজার ৫৮৫ জন।

এছাড়া রাজশাহী বোর্ডে ২২ হাজার ৭৯৫, কুমিল্লা বোর্ডে ৮ হাজার ৭৬৪, যশোর বোর্ডে ৯ হাজার ৯৪৮, চট্টগ্রাম বোর্ডে ৭ হাজার ৩৯৩, বরিশাল বোর্ডে ৪ হাজার ১৮৯, সিলেট বোর্ডে ২ হাজার ৭৫৭ ও দিনাজপুর বোর্ডে ৯ হাজার ২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাসের হারে শীর্ষে রাজশাহী, জিপিএ-৫-এ ঢাকা বোর্ড

আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯