ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মধ্য আকাশে রুশ বিমানে আগুন-নিহত ৪১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 
রাশিয়ায় ৭৮ জন আরোহী নিয়ে সেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই মধ্য আকাশে একটি বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণের আগেই বিমানটিতে আগুন ধরে যায়। এতে বিমানটির অন্তত ৪১ আরোহী প্রাণ হারান।

নিহতদের মধ্যে দুই শিশু ও একজন ফ্লাইট এটেনডেন্টও রয়েছেন। খবর রুশ বার্তা সংস্থা ইন্টার ফ্যাক্সের।

বিমানটি উত্তর পূর্বাঞ্চলীয় মারমানস্কের দিকে যাওয়ার কথা ছিলো। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে আগুন।

রুশ সুপার জেট-১০০ বিমানটি সম্ভবত যান্ত্রিক গোলযোগের কারণে মস্কো বিমানবন্দরে জরুরি অবতরণ করতে যাচ্ছিলো। বিমানটিতে তার আগেই মধ্য আকাশে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আরোহীরা ইমারজেন্সি এক্সিট রুট দিয়ে বের হয়ে অগ্নিদগ্ধ বিমানটি থেকে দৌড়ে সরে যাচ্ছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, প্রাণে রক্ষা পাওয়াটা একটা ‘আশ্চর্য’ ঘটনা।

উড্ডয়নের পরপরই ক্রু বিপদ সংকেত প্রেরণ করেন। একইসঙ্গে বিমানটি জরুরি অবতরণের ক্ষেত্রেও প্রথম দফায় সফল হয়নি।

উড্ডয়নের ৩০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করে ওই বিমানটি। এ ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন ক্রিস্টিয়ান কস্তোভ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

বিমানটি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ওদিকে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রনালয়ের প্রধান জানিয়েছেন- হাসপাতালে ছয় জন আছেন। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মধ্য আকাশে রুশ বিমানে আগুন-নিহত ৪১

আপডেট সময় : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯