ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রাজধানীতে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯ ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; রাজধানীর গাবতলী মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র স্পেশাল এ্যাকশন গ্রুপ।

গ্রেফতারকৃতরা হলো- মির্জা বাশার বেগ (৫৫) ও আবু জাফর মোঃ রেজাউল করিম ওরফে মুকুল (৫৩)। এসময় তাদের হেফাজত হতে একটি .৩২ বোরের রিভলবার ও ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

স্পেশাল এ্যাকশন গ্রুপ সূত্রে মতে, দারুস সালাম থানাধীন গাবতলী মাজার রোডের নিউ ক্যাফে ধানসিড়ির সামনে কয়েকজন লোক অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি বিক্রয়ের জন্য অবস্থান করছে বলে সংবাদ পায় কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশাল এ্যাকশন গ্রুপ। এমন তথ্যের ভিত্তিতে ৪ মে ২০১৯ তারিখ সন্ধ্যা ০৬.৩০ টায় উল্লেখিত স্থানে অভিযান চালায় স্পেশাল এ্যাকশন গ্রুপের আর্মস এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে ধৃত মির্জা বাশার বেগের দেহ তল্লাশি করে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি .৩২ বোরের রিভলবার ও রেজাউল করিম এর দেহ তল্লাশি করে ৫০ রাউন্ড ৭.৬৫ বোরের গুলি উদ্ধার করে জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগ্নেয়াস্ত্র-গুলি বেচাকেনায় আগত অন্যান্য সহযোগিরা পালিয়ে যায়।

এ সংক্রান্তে দারুস সালাম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং পলাতক অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজধানীতে ৫৬ রাউন্ড গুলি ও রিভলবারসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০১৯