ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বাগদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯ ২৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

শেষ পর্যন্ত দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গেই বাগদান হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের। তার দীর্ঘদিনের সঙ্গীর নাম ক্লার্ক গেফোর্ড। তিনি একজন টেলিভিশন উপস্থাপক।

শুক্রবার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জেসিন্ডার বাম হাতে হীরার একটি আংটি দেখেই বাগদানের খবর ছড়িয়ে পড়ে।

ইস্টার সানডের পরে তারা বাগদান সম্পন্ন করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র।

বাগদানের পর রেডিও নিউজিল্যান্ডকে জেসিন্ডা আর্ডেন বলেন, আমি অনেক ভাগ্যবতী। আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি সব সময় আমার পাশে থাকেন। তিনি আমাদের দায়িত্বের একটা বিশাল অংশ ভাগ করে নিয়েছেন। কারণ তিনি একজন বাবাও।

এর আগে গত বছর জেসিন্ডা ও গেফোর্ডের ঘরে জন্ম নেয় একটি মেয়েসন্তান। তার নাম নিভ তে আরোহা।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে সন্তান জন্মদান করা দ্বিতীয় নারী হলেন জেসিন্ডা আর্ডেন। এর আগে এই পদে থাকার সময় সন্তান জন্ম দিয়েছিলেন পাকিস্তানের দুইবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টো।

২০১২ সালে একটি অনুষ্ঠানে জেসিন্ডা ও গেফোর্ডের পরিচয় হয় বলে জানিয়েছে স্থানীয় একটি সংবাদমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর বাগদান

আপডেট সময় : ০৯:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯